জাতীয়

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ

ঢাকা, ২২ জানুয়ারি – শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে ঢাকার বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে গেছে, ফলে আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মান অনুযায়ী, আজ বৃহস্পতিবার ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ২৪০। এই স্কোর নিয়ে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩২৪। তৃতীয় ও চতুর্থ অবস্থান দখল করেছে যথাক্রমে ভারতের কলকাতা (স্কোর ২৯১) ও সারাজেভোর রাজধানী বসনিয়া হার্জেগোভিনা (স্কোর ২৫৪)। পঞ্চম অবস্থানে আছে পোল্যান্ডের ক্রাকুফ, যার স্কোর ২১২।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এমন অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের ঘরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এনএন/ ২২ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language