ব্যবসা

রোজার আগেই এলপিজি সংকট দূর হবে, আমদানি হচ্ছে বিকল্প উৎস থেকে

ঢাকা, ২১ জানুয়ারি – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রোজার আগেই এলপিজি সংকট দূর করতে ইরানের বিকল্প উৎস থেকে এলপিজি আমদানি করা হচ্ছে। বেসরকারি খাতের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনও (বিপিসি) আমদানি চালিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, রোজার আগেই সংকটের সমাধান হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, বাজারে আসলেই এলপিজি সরবরাহে সংকট আছে এবং অসাধু ব্যবসায়ীরা এর সুযোগ নিয়ে এলপিজির দাম বাড়িয়েছে। সরকার বাজার মনিটরিং করছে।

জ্বালানি উপদেষ্টা আরও জানান, এলপিজি সরবরাহ স্বাভাবিক করতে এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, বাজারে সরবরাহে সমস্যা থাকলে এলপিজির দাম বেড়ে যাবে। এটি নিয়ন্ত্রণ করা কঠিন। যেহেতু এলপিজির নিয়ন্ত্রণ বেসরকারি খাতের হাতে থাকায় সরকার আগে থেকে সংকটের পূর্বাভাস দিতে পারেনি।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language