ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ঢাকা, ২১ জানুয়ারি – ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের বড় সময় রোদের দেখা মিলবে। তবে শীতের তীব্রতা গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম থাকবে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময়ে বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। বাতাস ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। এর আগে, মঙ্গলবারও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে।
বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা অনুযায়ী, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.০ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ১১.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।
এনএন/ ২১ জানুয়ারি ২০২৬









