জাতীয়
দ্বৈত নাগরিক-ঋণখেলাপিদের মনোনয়ন ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাকা, ১৯ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এক বার্তায় সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি নিয়ে বিস্তারিত জানানো হবে।
এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬









