জাতীয়

আপিল শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করেনি

ঢাকা, ১৮ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের মিলনায়তনে আপিল শুনানির সময় তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, টানা ৯ দিন ধরে আপিলের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোট যেন সুন্দর ও অংশগ্রহণমূলক হয়, সে জন্য সবার সহযোগিতা চায় কমিশন।

এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনার আইন অনুমোদিত থাকায় মনে কষ্ট নিয়েই ঋণখেলাপিদের বৈধতা দিতে হয়েছে।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language