জাতীয়

তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

ঢাকা, ১৮ জানুয়ারি – বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নির্বাচন ও ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এবং দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, বৈঠকে সারাহ কুক বলেছেন— তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্য দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে কাজ করতে চায়।

হুমায়ুন কবির আরও বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে ব্রিটেনের মনোভাব ইতিবাচক। বৈঠকে নির্বাচন প্রসঙ্গেও ব্রিটিশ হাইকমিশনার কথা বলেছেন এবং বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি ইতিবাচক মন্তব্য করেছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

এর আগে তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতরাও সৌজন্য সাক্ষাৎ করেন।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language