জাতীয়

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুফতি আলী হাসান উসামা

ঢাকা, ১৭ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন মুফতি আলী হাসান উসামা। শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুক হালিম ও এহসানুল মাহবুব জোবায়েরের উপস্থিতিতে তিনি জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

বিষয়টি নিশ্চিত করে এহসানুল মাহবুব জোবায়ের জানান, মুফতি আলী হাসান উসামা আনুষ্ঠানিকভাবে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে ফরম পূরণ করেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language