সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০

সিলেট, ১৭ জানুয়ারি – সিলেটের ওসমানীনগরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহন ও ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬









