জাতীয়

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

ঢাকা, ১৭ জানুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল।

এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি সময়ে তার বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল।

এ বিষয়ে নয়াদিল্লি বলছে, বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ করে থাকেন। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠকও সেই ধারাবাহিক যোগাযোগেরই অংশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্রিফিংয়ে সাক্ষাৎকারটির প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক নিয়ে জানতে চাইলে মুখপাত্র রণধীর জয়েসওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবেই ভারতের হাইকমিশনের কর্মকর্তারা বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। যাদের কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে বৈঠকটিকেও একই প্রেক্ষাপটে দেখা উচিত।

এদিকে রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান আরও জানান, ভারতীয় কূটনীতিকরা তাকে বৈঠকের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেছিলেন।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language