জাতীয়

মির্জা আব্বাসকে বিশ্রাম, পাটওয়ারীকে আরও শেখার আহ্বান মেঘনা আলমের

ঢাকা, ১৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া উচিত এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর আরও শেখা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে ঢাকা-৮ আসনের পরিচিত দুই রাজনৈতিক মুখ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে এই মন্তব্য করেন মেঘনা আলম।

স্ট্যাটাসে তিনি লেখেন, মির্জা আব্বাস তাঁর সিনিয়র উল্লেখ করে সম্মানের সঙ্গে বলেন যে, নতুনদের জায়গা ছেড়ে দিয়ে তাঁর বিশ্রাম নেওয়া উচিত। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজের জুনিয়র হিসেবে উল্লেখ করে আদরের সুরে বলেন, তাঁর আরও শেখা দরকার।

পোস্টের শেষ অংশে মেঘনা আলম লেখেন, এখন ঢাকা-৮ আসনে সময় এসেছে তাঁর।

এর আগে, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। একই দিন তিনি দলটির পক্ষ থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language