শিক্ষা

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা, ১৫ জানুয়ারি – চলতি বছরের (২০২৬) এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচির কথা জানানো হয়।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর আগামী ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৪ জুন পর্যন্ত। মাঝখানে ছুটি থাকায় এবার ব্যবহারিক পরীক্ষা কিছুটা দেরিতে আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সে হিসাবে এ বছর পরীক্ষা শুরু হচ্ছে ১১ দিন পরে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language