মধ্যপ্রাচ্য

৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইসরায়েল

তেল আবিব, ১৫ জানুয়ারি – ইসরায়েলে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে দেশটির দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ২। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরের কাছাকাছি এলাকায়।

ভূমিকম্পের পরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড লোহিত সাগর অঞ্চল ও দক্ষিণ নেগেভ মরুভূমি এলাকায় সতর্কতা জারি করে। সতর্কতা জারির পর এসব এলাকার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানান।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language