ঢাকা

ঢাকায় পাসপোর্টের দালালের হাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

ঢাকা, ১৩ অক্টোবর- পাসপোর্টের কাজে ঢাকায় এসে দালালের হাতে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় ছাত্রের প্রাণ যাওয়ার দাবি পরিবারের। সোমবার (১২ অক্টোবর) হাতিরঝিলে আজিজুল ইসলাম মেহেদীর লাশ পাওয়া যায়। পুলিশ বলছে, তদন্তেই বেরিয়ে আসবে হত্যার প্রকৃত কারণ।

সোমবার ভোরে রাজধানীর হাতিরঝিল থেকে এক তরুণের পলিথিনে মোড়ানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকা কাগজপত্রের ভিত্তিতে পুলিশ খবর দিলে চট্টগ্রাম থেকে এসে লাশ শনাক্ত করেন স্বজনরা।

আরও পড়ুন: ফেসবুক শমী কায়সারের বিয়ে নিয়ে সিদ্দিকী নাজমুলের স্ট্যাটাস

স্বজনরা জানান, চট্টগ্রামের সন্দ্বীপের ছেলে আজিজুল ইসলাম মেহেদী চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির এমএ’র ছাত্র। শনিবার বিকেলে ঢাকায় আসেন তিনি, ওঠেন এক বন্ধুর বাসায়। রোববার ভোরেই বেরিয়ে যান। এরপর থেকেই বন্ধ ছিল মোবাইল ফোন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, আমরা লাশটা রিকোভার করি। এরপর আইনগত ব্যবস্থা নেই। তদন্ত চলছে।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/১৩ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language