ব্যবসা
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছাল সোনা

ঢাকা, ১২ জানুয়ারি – বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা।
সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছরে একাধিকবার সোনার দাম বাড়ল, যা দেশের স্বর্ণবাজারে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
এনএন/ ১২ জানুয়ারি ২০২৬









