জাতীয়

কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

ঢাকা, ১১ জানুয়ারি – রাজধানীর ব্যস্ততম কাকরাইল মোড়ে চলন্ত একটি মাইক্রোবাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোড়টি অতিক্রম করার সময় মাইক্রোবাসটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে।

চালকের দ্রুত উপস্থিত বুদ্ধিতে গাড়িতে থাকা চার নারী যাত্রীসহ সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. জীবন মিয়া জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

মাইক্রোবাসের চালক রাজু ইসলাম জানান, তিনি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরে নিজের বাসায় ফিরছিলেন। গাড়িটির বয়স এক বছরেরও কম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ বা যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language