জাতীয়

আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৭ প্রার্থীকে বৈধ ঘোষণা

ঢাকা, ১১ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষে ৫৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) ইসিতে মোট ৭০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৭ জনের আপিল মঞ্জুর, ৭ জনের আপিল নামঞ্জুর এবং ৬ জনের আপিল পরবর্তী তারিখে শুনানির জন্য মুলতবি রাখা হয়েছে।

শুনানি শেষে বিকেল ৫টার দিকে নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়। এদিন মুন্সীগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করা হয়, যা আগের দিন বিবেচনাধীন ছিল।

ইসি জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

১০ জানুয়ারি: ১–৭০ নম্বর আপিল

১১ জানুয়ারি: ৭১–১৪০ নম্বর আপিল

১২ জানুয়ারি: ১৪১–২১০ নম্বর আপিল

১৩ জানুয়ারি: ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী—

আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি

চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

নির্বাচনী প্রচারণা শুরু: ২২ জানুয়ারি

প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট

ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

এনএন/ ১১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language