ব্যবসা

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ

ঢাকা, ১০ জানুয়ারি – দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

শনিবার (১০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি আরও কমবেশি হতে পারে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ৮ জানুয়ারি ভরিতে এক হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

চলতি বছরে এটি ৫ম দফা সোনার দাম সমন্বয়; এর মধ্যে ৩ বার দাম বাড়ানো এবং ২ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়—যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language