সংগীত

সংসার ভাঙছে তাহসান–রোজার, গুজব নাকি সত্য?

ঢাকা, ১০ জানুয়ারি – জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এক বছর পূর্ণ হওয়ার আগেই তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

দীর্ঘদিন ধরে বিচ্ছেদের গুঞ্জন চললেও অবশেষে বিষয়টি স্বীকার করেন এই তারকা। তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন তিনি।

তাহসান বলেন, “খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

তিনি জানান, বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় সত্যটা জানানো জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি প্রায় এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে।

বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের বলেই ধারণা করা হলেও কয়েক মাসের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে।

এদিকে, বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানতে তাহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এনএন


Back to top button
🌐 Read in Your Language