জাতীয়

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন, চেয়ারম্যান আসিফ মাহমুদ

ঢাকা, ১০ জানুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ স্বাক্ষরে পুনর্গঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে এবং সেক্রেটারি করা হয়েছে মনিরা শারমিনকে।

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা, নির্বাচন মনিটরিং এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা পরিচালনার লক্ষ্যে এই কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটিতে মোট ২৯ জন সদস্য রাখা হয়েছে। তারা হলেন—

ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর, ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

দলটির নেতারা আশা প্রকাশ করেন, পুনর্গঠিত এই কমিটির মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও সংগঠিত ও গতিশীল হবে।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language