জাতীয়
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকা, ০৯ জানুয়ারি – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজ রাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। রাত সাড়ে ৯টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে তারেক রহমানকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।
এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬









