মধ্যপ্রাচ্য

বিক্ষোভের মধ্যে পুরো ইরানজুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট

তেহরান, ০৯ জানুয়ারি – পুরো ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দেশটিতে কয়েক দিন ধরে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলছিল, যা ধীরে ধীরে সহিংস আন্দোলনে রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানায়, ইরানের সব এলাকায় ইন্টারনেট ব্ল্যাকআউট দেখা যাচ্ছে।

নেটব্লকস আরও জানিয়েছে, ইন্টারনেট বন্ধ করার আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংস্থাটির মতে, দেশের সংকটময় সময়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে।

ইরানি রিয়ালের বড় ধরনের দরপতন এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ এখনো চলছে এবং দিন যত যাচ্ছে আন্দোলনের মাত্রা বাড়ছে। একই সঙ্গে হতাহতের সংখ্যাও বাড়ছে।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language