জাতীয়

শিগগিরই চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

ঢাকা, ০৮ জানুয়ারি – ভোট সংক্রান্ত কাজের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই আবার শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ এবং প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্টাল ব্যালট ছাপানোর কাজ চলছে।

তিনি আরও জানান, এই পোস্টাল ব্যালটের প্রিন্টিংয়ের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এনআইডি সংশোধন কার্যক্রম আবার চালু করা হবে।

এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language