জাতীয়
চার দিনে ইসিতে জমা পড়েছে ৪৬৯টি আপিল আবেদন

ঢাকা, ০৮ জানুয়ারি – রিটার্নিং কর্মকর্তাদের কাছে যেসব প্রার্থিতা বাতিল হয়েছে, সেগুলো ফিরে পেতে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশনের কর্মকর্তারা জানান, আপিল জমা দেওয়ার শেষ দিন শুক্রবার। এরপর শনিবার থেকে আপিলের শুনানি শুরু হবে।
ইসি সূত্র অনুযায়ী, আপিল শুনানির সময় প্রতিদিন গড়ে ৭০টি করে আবেদন নিষ্পত্তি করা হবে। এ শুনানি চলবে আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
আপিল জমার হিসাবে দেখা গেছে, প্রথম দিনে ৪২টি, দ্বিতীয় দিনে ১২২টি, তৃতীয় দিনে ১৩১টি এবং চতুর্থ দিনে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আবেদন জমা পড়েছে।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬









