জাতীয়

রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার

ঢাকা, ০৭ জানুয়ারি – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সক্রিয়ভাবে কাজ করছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা দেখভালকারী সংশ্লিষ্ট এজেন্সিগুলো নেতাদের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে যাদের গানম্যান প্রয়োজন, তাদের অনেককেই গানম্যান প্রদান করেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কেউ নিরাপত্তা চাইলে সেটিও পুলিশ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ পর্যন্ত কতজন নেতা গানম্যান পেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংক্রান্ত সুনির্দিষ্ট হিসাব রাজনৈতিক দলগুলোর কাছেই রয়েছে। অনেকেই বিষয়টি প্রকাশ করতে চান না, সে কারণেই বিস্তারিত সংখ্যা জানানো হচ্ছে না।

এনএন/ ০৭ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language