জাতীয়

পদোন্নতি পেয়ে সচিব হলেন ৩ অতিরিক্ত সচিব

ঢাকা, ০৪ জানুয়ারি – সরকারের তিনজন অতিরিক্ত সচিবকে এবার সচিব পদে উন্নীত করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এর মধ্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language