সৌদি আরব

সৌদিতে সোফা কারখানায় আগুন, ৬ বাংলাদেশি নিহত

রিয়াদ, ১০ ফেব্রুয়ারি – সৌদি আরবের মদিনায় আল খলিল এলাকায় একটি সোফা কারখানায় ভায়াবহ আগুন লেগে ৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো.মহসীন হোসেন।

তিনি জানিয়েছেন ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।


Back to top button
🌐 Read in Your Language