জাতীয়

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে

ঢাকা, ১১ ডিসেম্বর – অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী আগের নির্বাচনগুলোতে দেওয়া হয়েছিল, এবার তার চেয়ে আরও অনেক বেশি দেওয়া হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপরে, যারা ভোটার তারা।

তিনি আরও বলেন, ভোটাররা যত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে যাবে, সেসময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারই সহযোগিতায় একটা নির্বাচন। এরপর সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ সময় সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি আমার কোনো আত্মীয়-স্বজন বা আমি নিজেও কোনো অনিয়ম করি, আপনারা তা লিখবেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language