জাতীয়

রাজধানীর মহাখালীতে চলন্ত বাসে আগুন

ঢাকা, ২২ নভেম্বর – রাজধানীর মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য জানান।

তিনি জানান, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language