জাতীয়

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

ঢাকা, ২২ নভেম্বর – ভারতের দিল্লি শহরের বায়ু বিপজ্জক অবস্থায় রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ৪৪১। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এই শহরটির দূষণ স্কোর ২৩৬ এর অর্থ দাঁড়ায় খুবই অস্বাস্থ্যকর সেখানকার বাতাস।

অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৬ নম্বরে। এই শহরটির দূষণ স্কোর ১৮৮, এর অর্থ দাঁড়ায় ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language