ব্যবসা

দেশের বাজারে সোনার মূল্য কমানোর ঘোষণা

ঢাকা, ২০ নভেম্বর – দেশে সোনার বাজারে আবারও মূল্য কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২১ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২০ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language