জাতীয়
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, মিছিলের চেষ্টাকালে আটক ২

ঢাকা, ১১ নভেম্বর – রাজধানীর ধানমণ্ডির ১১/এ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে ধানমণ্ডি ২৭ এলাকায় মিছিলের চেষ্টাকালে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তিনি বলেন, ধানমণ্ডি ১১/এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া ধানমণ্ডি ২৭-এ মিছিলের চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১১ নভেম্বর ২০২৫









