নওগাঁ

বিদেশি পিস্তলসহ ১ অস্ত্র কারবারি গ্রেফতার

নওগাঁ, ০৮ ফেব্রুয়ারি – নওগাঁর নিয়ামতপুরে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আব্দুল হাসান (৩৭) নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদরইল বোর্ডবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আব্দুল হাসান উপজেলার পারইল ইউনিয়নের হিন্দুর ভায়েল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

আরও পড়ুন : সরকারি ঘরের জন্য ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ

র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল নিয়ামতপুরের দাদরইল বোর্ডবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল হাসানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন জব্দ করা হয়।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৮ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language