সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা আ. লীগ নেত্রী ও সংগীত শিল্পী শামীমা পারভীন গ্রেপ্তার

সাতক্ষীরা, ২৯ সেপ্টেম্বর – সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে নাশকতার একটি মামলায় শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/২৯ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language