বাগেরহাট
মোংলায় হরিণের ২২ কেজি মাংসসহ পাচারকারী আটক

বাগেরহাট, ০৮ ফেব্রুয়ারি – বাগেরহাটের মোংলা উপজেলায় ২২ কেজি হরিণের মাংসসহ কামাল শিকদার (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
কামাল ওই এলাকার জামাল শিকদারের ছেলে।
আরও পড়ুন : বাগেরহাটে ১৮ দোকানে আগুন, ক্ষয়ক্ষতি ব্যাপক
মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমলাক সরদার বলেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে কামালকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি বস্তা থেকে ২২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
এ ব্যাপারে কামালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৮ ফেব্রুয়ারি









