গাজীপুর

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

গাজীপুর, ২৫ সেপ্টেম্বর – গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কোনাবাড়ীর আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হঠাৎ ওই কারখানায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

গাজীপুরে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষটি নিশ্চিত করেছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language