জাতীয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

ঢাকা, ১৬ সেপ্টেম্বর – চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার দিবাগত রাতের ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান। আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন উপদেষ্টা।

স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারের রোগী। তিনি প্রায় চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language