শিক্ষা

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০৮ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা, ১৬ সেপ্টেম্বর – ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডার ও শুধু কারিগরি বা পেশাগত ক্যাডারের ২০৮ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এতে আরও বলা হয়, যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language