লন্ডনে হামলার শিকার উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্ট

ঢাকা, ১৪ সেপ্টেম্বর – লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তারা গাড়িবহরে ডিম নিক্ষেপ করেন এবং কিছুক্ষণ জন্য বহর আটকে দেন।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনার থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ নিয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান মাহফুজ আলম।
তিনি লেখেন, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে আমাদের আর কোনো মওদুদী প্রক্সি দলের প্রয়োজন নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। আপনি কিছুই যোগ করতে পারবেন না! বরং, পুনঃসংজ্ঞায়িত করুন, পুনর্গঠন করুন এবং পুনরুদ্ধার করুন।
উল্লেখ্য, হামলার পরও মাহফুজ আলম নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে সক্ষম হন। তবে এ ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৪ সেপ্টেম্বর ২০২৫









