জাতীয়
নেপালে অন্তর্বর্তী সরকারপ্রধানের শপথ অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

ঢাকা, ১৩ সেপ্টেম্বর – নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে সুশীলা কার্কি এ শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।
নেপালে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের পাশাপাশি রাষ্ট্রদূত নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৩ সেপ্টেম্বর ২০২৫









