জাতীয়

চলতি মাসের ৮ দিনে দেশে এলো ৮৮ কোটি ডলার রেমিট্যান্স

ঢাকা, ০৯ সেপ্টেম্বর – চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি এক লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮৮ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৭৫ কোটি ৩০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।

তিনি আরও জানান, গত ৮ সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৫৭৮ কোটি ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ২০ শতাংশ।

এর আগে গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language