জাতীয়

বারিধারায় অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯

ঢাকা, ০৬ সেপ্টেম্বর – অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

রাজধানীর বারিধারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, অননুমোদিত সিসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৬ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language