নোয়াখালী

স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর মারা গেলেন স্ত্রীও!

নোয়াখালী, ০৫ সেপ্টেম্বর – ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তাদের ৬ ছেলে ৩ মেয়ে রয়েছে।

কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেব টিপু বলেন, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার একই চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language