জাতীয়

হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল, বেরিয়ে গেলেন ঢামেকের পেছনের গেট দিয়ে

ঢাকা, ৩০ আগস্ট – কয়েক ঘণ্টা অবরুদ্ধ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ত্যাগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১ টার দিকে ঢামেকের পেছনের গেট দিয়ে তিনি চলে যান বলে জানা গেছে।

এর আগে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে রাত ১১টার দিকে ঢামেকে যান আসিফ নজরুল। পরে দলটির নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন।

এরপর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে অবস্থান নেন তিনি। এসময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

এদিকে আহত গণঅধিকার পরিষদের সভাপতিকে দেখতে হাসপাতালে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ আগস্ট ২০২৫


Back to top button
🌐 Read in Your Language