বলিউড

দেশে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন সলমন খান

মুম্বাই, ০৫ ফেব্রুয়ারি – পপস্টার রিহান্না ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের পর ভারতের চলমান কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন বলিউড সুপার স্টার সালমান খান।

বলিউডের এই সুপার স্টার বলেছেন, যে সিদ্ধান্ত নিলে ভালো হয়, সেটাই করা উচিত। সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচেয়ে মহৎ কাজটাই করা উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুম্বাইয়ে মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে চলমান কৃষক আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে সালমান খান ওই মন্তব্য করেন।

আরও পড়ুন : সানি’র জন্য শহিদ নিচ্ছেন ৪০ কোটি, বিজয় ৫৫ কোটি!

তবে সালমান খান তার মন্তব্যের কোথাও কৃষক কিংবা সরকার পক্ষের কথা উল্লেখ করেননি।

বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়া এই কৃষক আন্দোলন নিয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি বডিউড স্টার শাহরুখ খান, আমির খান বা সাইফ আলী খান।

এদিকে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছেন পপস্টার রিহানা ও পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তবে বিষয়টি নিয়ে এই দুজনের সমালোচনা করেছেন বলিউডের অক্ষয় কুমার, অজয় দেবগন, করণ জোহর, একতা কাপুর, শচীন টেন্ডুলকার প্রমুখ।

এন এইচ, ০৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language