দিনাজপুর

যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ গেল একজনের, আহত ১৫ জন

দিনাজপুর, ০৬ জুলাই – দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাকাই এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে বাসের হেলপার শুকুমার (৪৫) নিহত হয়েছেন। শুকুমার রায় রংপুর সদরের সাতগাড়া এলাকার জনবি মহন্তের ছেলে। এ ছাড়াও আহত হয়েছেন ১৫ জন।

রোববার (৬ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে দুর্টনাটি ঘটে।

স্থানীয় ও বাসের যাত্রীরা জানান, পঞ্চগড় থেকে যাত্রীবাহী বিআরটিসি বাস রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে রোববার বেলা সাড়ে ৩টার সময় দিনাজপুর বীরগঞ্জ উপজেলার চাকাই এলাকায় আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাসের সহযোগী নিহত হযন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৬ জুলাই ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language