বলিউড

সঞ্জয়ের ১০০ কোটির উপহার ফিরিয়ে দিলেন স্ত্রী

মুম্বাই, ০৪ ফেব্রুয়ারি – সারপ্রাইজ উপহার হিসেবে সঞ্জয় দত্তের দেওয়া চারটি ফ্ল্যাট ফিরিয়ে দিয়েছেন স্ত্রী মান্যতা।

গত বছরের ২৩ ডিসেম্বর স্ত্রীকে ফ্ল্যাটগুলো উপহার দিয়েছিলেন এই বলিউড অভিনেতা। ফ্ল্যাটগুলোর বাজারমূল্য ১০০ কোটি রুপির বেশি বলে ধারণা করা হচ্ছে।

এক সপ্তাহের মধ্যেই সেসব ফিরিয়ে দেন মান্যতা।

আরও পড়ুন : শ্যুটিংয়ের মাঝে আমিরের ‘কীর্তি’, ভাইরাল ছবি

ভারতীয় গণমাধ্যম জানায়, বান্দ্রার পালি হিলসের ইম্পেরিয়াল হাইটস বিল্ডিংয়ে চারটি ফ্ল্যাট কিনেছিলেন সঞ্জয়। মুম্বাইয়ে বিলাসবহুল জায়গাগুলোর মধ্যে এটি অন্যতম।

মান্যতা কী কারণে এই উপহার ফিরিয়ে দিয়েছেন সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

এন এইচ, ০৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language