জাতীয়

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

ঢাকা, ২১ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো চারজন।

শনিবার (২১ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সেই হিসাবে শনাক্তের হার এক দশমিক ৯০ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই নারী। তাদের একজনের বয়স ৪১-৫০ ও অপরজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা ও অপরজন খুলনা বিভাগের।

দুইজনের একজন সরকারি ও আরেকজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ২৯ হাজার ৫১০ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জন।

২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২১ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language