দক্ষিণ এশিয়া

অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যাত্রী

নয়াদিল্লি, ১২ জুন – ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তার নাম রমেশ বিশ্বকুমার। তিনি ১১এ সিটের যাত্রী ছিলেন।

যদিও শুরুতে এনডিটিভি দাবি করেছিল, ২৪২ জন যাত্রীর কেউ বেঁচে নেই।

এনডিটিভি জানিয়েছে, গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লবভাই প্যাটেল বিমানবন্দরে দুপুর ১ টা থেকে ২ টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নামক এই উড়োজাহাজটি উড্ডয়নের পর ৮২৫ ফুট উপরে উঠতেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গুজরাট পুলিশ বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। উড়োজাহাজটি এয়ার ইন্ডিয়ার ছিল এবং এটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ই দুর্ঘটনার কবলে পড়ে। বিমান ভেঙে পড়ার জেরে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দরে ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির গন্তব্য ছিল যুক্তরাজ্যের বার্মিংহাম। তবে দুর্ঘটনার পরপরই বিমানবন্দর এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১২ জুন ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language