জাতীয়

আবারও করোনার চোখরাঙানি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫

ঢাকা, ০৯ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও পাঁচজনের শারীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পাঁচজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। এ সময়ে কারও মৃত্যু না হলেও ছয়জন সুস্থ হয়েছেন।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৭৬ জন। মারা গেছেন ২৯ হাজার ৫০০ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৯ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language