জাতীয়

কোরবানি জন্য খাসি কিনলেন উপদেষ্টা আসিফ

ঢাকা, ০৬ জুন – নিজ উপার্জনে প্রথমবারের মতো কোরবানি দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ উপলক্ষে তিনি ৫৫ হাজার টাকা দামের একটি খাসি ছাগল কিনেছেন।

শুক্রবার (০৬ জুন) সকালে রাজধানীর গাবতলী হাট থেকে তিনি এ ছাগলটি কেনেন।

উপদেষ্টার ব্যক্তিগত সহকারী মো. মহিউদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন রিয়াজ বলেন, আজ সকালে উপদেষ্টা উপস্থিত থেকে নিজের পছন্দ অনুযায়ী একটি খাশি ক্রয় করেছেন। যার দাম ৫৫ হাজার টাকা।

তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনেই ঈদ উদযাপন করবেন। পরিবারসহ তিনি ঢাকায় ঈদুল আজহা উদযাপন করবেন।

সূত্র: কালবেলা
আইএ/ ০৬ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language